Pair of Vintage Old School Fru
HomeOnline ebook redLive cricketOnline ExamBD Result
Imageedit 1 5001155368 2
সার্চ করুন
Login & Sing up
‘রূপ-তরাসী’ 'হাঁ-উ মাঁ-উ কাঁ-উ' শুনি রাক্ষসেরি পুর না জানি সে কোন্ দেশে-না জানি কোন্ দূর! wapsip.com রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়, কেমন করে' রাক্ষসীরা মানুষ হয়ে রয়! চ-প্ চ-প্ চিবিয়ে খেলে আপন পেটের ছেলে, সোনার ডিম লোহার ডিম কৃষাণ কোথায় পেলে! কেমন করে' ধ্বংস হল খোক্কসের পাল- কেমন করে উঠ্ল কেঁপে নেঙ্গা তরোয়াল! পায়ের নিচে কড়ির পাহাড় হাড়ের পাহাড় চুর- রাজপুত্র কে গিয়াছে পাশাবতীর পুর? হিল্ হিল্ হিল্ কাল্-নিশিতে-গর্জে কোথায় সাপ- সাজার পুরীর ধ্বংস কোথায় হাজার সিঁড়ির ধাপ! আকাশ পাতাল সাপের হাঁ কোথায় পাহাড় বন, থর্ থর্ থর্ গাছের ডালে বন্ধু দুজন! চরকা কোথায় ঘ্যাঁর্ঘ ঘ্যাঁর্ঘ-পেঁচোর কিবা রূপ,- মণির আলোয় কোন্ কন্যার অগাধ জলে ডুব'। "হী হী হী!" হরিণ-মাথা রাক্ষস আকার। আমের ভিতর রাজার ছেলে লুকিয়ে ছিল কে, রাজকন্যা, নিয়ে এল সাগর পারে গে'! কবে কোথায় রাক্ষসীর হাড় মুড্ মুড্ করে রাজার ছেলের রসাল কচি মুন্ডু খাবার তরে!- রাক্ষসের বংশ উজাড় রাজপুত্রের হাতে- লেখা ছিল সে সব কথা 'রূপতরাসী'র পাতে! Admin -Akash
~Wellcame
mail@akash25.mobie.in
power by
©2016
akash25.mobie.in